সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকাগামী ‘কিংফিশার পরিবহনের’ একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

বিকেল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬