সিরাজগঞ্জের ফুলজোড় নদীর পৃথক এলাকায় এক গরুব্যবসায়ীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে রায়গঞ্জের সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদী থেকে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ ওরফে খতিবের (৪৫) মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। নিহত গরু ব্যবসায়ী আব্দুল লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
অপরদিকে একই সময়ে উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীর চৌকিদহ সেতুর নীচ থেকে মরদেহ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল লতিফ ওরফে খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রোববার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে ফুলজোড় নদীতে তার হাত-পা বাধা মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।
অপরদিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, চৌকিদহ সেতুর নীচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি।

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















One thought on “ফুলজোড় নদীতে মিললো দুই মরদেহ”