সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে: নাসীরুদ্দীন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 66

জনতার কন্ঠ ডেস্ক:

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দাবী করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,  ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এত মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না। এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, মিডিয়ার সম্পাদকরা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ভারতে তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল, বাংলাদেশিদেরও তা করতে হবে। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে নিউজ করানো হয়। তারা নতুন বন্দিশালায় পড়েছে। তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, দালাল ব্যবসায়ী শ্রেণি তৈরি হয়েছে।

বেকাররা নেমেছিল চাকরির জন্য, তা না হলে কীসের নির্বাচন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ধরে এনে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তবেই নির্বাচন হবে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকারকে শহীদদের জীবন ফিরিয়ে দিতে হবে: নাসীরুদ্দীন

আপডেট টাইম : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫