সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফ্লিকের কৌশল ব্যর্থ, সুযোগ কাজে লাগাল রিয়াল

বার্সোলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ছবি: গেটি ইমেজেস

রক্ষণভাগকে বেশি ওপরে তুলে (হাই ডিফেন্সিভ লাইন) খেলানোর ফলেই বড় দলগুলো বার্সেলোনার রক্ষণে বারবার আক্রমণের সুযোগ পাচ্ছে। ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হারার ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচে এ ঘাটতিটি পুরোপুরি উন্মোচিত হয়েছে।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আলভারো বেনিতো এসব কথা বলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, বেনিতো কোচ হিসেবে ফ্লিকের প্রশংসা করলেও সতর্ক করে দিয়েছেন, গতি ও দক্ষতায় সেরা দলগুলোর বিরুদ্ধে এমন কৌশল ব্যবহারের ঝুঁকি অনেক বেশি। কারণ প্রতিপক্ষ সহজেই রক্ষণের পেছনের ফাঁকা জায়গাগুলো ব্যবহার করতে পারে।

এই স্প্যানিশ বিশ্লেষক বলেন, আমি বহু বছর আগেই বলেছি, কোচ হিসেবে ফ্লিককে আমার ভীষণ পছন্দ। কিন্তু বার্সেলোনা যখন নিজেদের স্বাভাবিক ছন্দে থাকা কোনো শক্তিশালী দলের মুখোমুখি হবে, তখন প্রতিপক্ষ অন্তত পাঁচবার তাদের গোলকিপারকে একা পেয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

তিনি আরও যোগ করেন, উচ্চমানের দলগুলো এই ফাঁকফোকরের সুযোগ পুরোপুরি কাজে লাগায়। এর মাধ্যমে ইঙ্গিত মেলে যে, নির্দিষ্ট কিছু কৌশলগত বিষয়ে জার্মান এই কোচ এখনো অনেক বেশি ঝুঁকি নিচ্ছেন।

সমালোচনা করলেও বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলশৈলীর প্রশংসা করেছেন বেনিতো। তিনি নিশ্চিত করেন, দলটি চমৎকার ফুটবল খেলছে এবং তাদের গতি ও হাই-প্রেসিং ফুটবলের কারণে বেশিরভাগ প্রতিপক্ষকে সহজেই চেপে ধরতে পারে- বিশেষ করে যেসব দল ওপরের দিকে উঠে আসা রক্ষণভাগকে পরাস্ত করার মতো শক্তিসম্পন্ন নয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্লিকের কৌশল ব্যর্থ, সুযোগ কাজে লাগাল রিয়াল

আপডেট টাইম : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬