সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বছর শুরুর আগেই শাহজাদপুরের স্কুলগুলোতে নতুন বই বিতরণ শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিস থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন বই সংগ্রহ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা।
উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত নতুন পাঠ্যবই গ্রহণ করে তারা দ্রুত বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেন। সংশ্লিষ্টরা জানান, নতুন বছর শুরু হওয়ার আগেই সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পাঠ্যবই পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। যাতে করে নতুন বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা নতুন বই নিয়ে পাঠদান শুরু করতে পারে।
শিক্ষক ও কর্মচারীরা মনে করেন, সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বছর শুরুর আগেই শাহজাদপুরের স্কুলগুলোতে নতুন বই বিতরণ শুরু

আপডেট টাইম : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫