সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, পুকুরে মিলল যতীনের মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে যতীন সর্দার (৫৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই বকুলতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যতীন সর্দার ধামাইনগর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত বিশ্বনাথ সর্দারের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাঁকাই বকুলতলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে কয়েকজন পুলিশকে খবর দেন। পরে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে নিহতের বোন সুন্দরী সর্দার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁর ভাই যতীন সর্দারের বলে শনাক্ত করেন।

স্বজনদের ভাষ্য, যতীন সর্দার দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং মানসিক ভারসাম্যহীনতার সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি।

বুধবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন স্বজনেরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান স্বজনেরা।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে যতীন সর্দারের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, পুকুরে মিলল যতীনের মরদেহ

আপডেট টাইম : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬