সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় কলেজে তালা

সিরাজগঞ্জের তাড়াশে বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোর কারণে তাড়াশ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন গভর্নিং বডির সদস্যরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা যায়, তাড়াশ কলেজের পক্ষ থেকে তাড়াশ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় আলোচনা-সমালোচনা দেখা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম তোতা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয়।
গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ তাদের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন বিষয়ে কোনো কিছুই জানাননি। পরে জানতে পারি কলেজের নৈশপ্রহরী লুৎফর রহমান টেলিকে দিয়ে একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। তাড়াশ ডিগ্রি কলেজের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে মহান বিজয় দিবসে এহেনো দায়সারা আচরণ কলেজ সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে তোলে। তাদের দায়িত্বের অবহেলার কারণে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছি। এ বিষয়ে যথাযথ সদুত্তর না পাওয়া পর্যন্ত কলেজ তালাবদ্ধ থাকবে।
এদিকে ছুটিতে থাকা কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি বলেন, ‘কলেজের সার্বিক দায়িত্ব দেওয়া আছে উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগমকে। সংগত কারণে এ দায়-দায়িত্ব তার।’
এ বিষয়ে উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগম জনতার কন্ঠ’কে বলেন, ‘কলেজে এখন শীতকালীন ছুটি চলছে। আমি কলেজে প্রোগ্রাম করেছি। কিন্তু লোক না থাকায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে নৈশপ্রহরীকে দিয়ে পুষ্পস্তবক পাঠিয়ে দিয়েছি। এ নিয়ে বিতর্ক হবে বুঝতে পারিনি।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জনতার কন্ঠ’কে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি তবে কেউ লি‌খিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় কলেজে তালা

আপডেট টাইম : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫