সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা Logo সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন Logo ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে নেওয়া হলেও এর কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, সেটিকে হাদিস হিসেবে অভিহিত করলে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পদায়নের আশায় তিনি প্রধানমন্ত্রীকে তোষামোদ করছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দেশপ্রেম ও সম্মিলিত স্বার্থের কথা বলা এসব বাণীর সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই।

একপর্যায়ে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে দাড়ি নেই এবং তিনি টুপি পরেন না বলেই বাণীটি হাদিস হিসেবে স্বীকৃতি পায়নি। কোনো আলেম বা হুজুর একই কথা বললে সেটি হাদিস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেওয়া মসিউর রহমানের এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও আলোচনা শুরু হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি

বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান

আপডেট টাইম : ১১:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬