সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন Logo হিলিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘিরে রাণীনগরে উৎসবমুখর আয়োজন Logo বীর মুক্তিযোদ্ধা একেএম নাসির উদ্দীন কালুর তুলনা তিনি নিজেই: শরীয়তপুরে তাঁর পরিচয় তাঁর কর্মে Logo ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার Logo পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি Logo চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন Logo সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ মিনি ট্রাক Logo দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা

বিরামপুরে ময়লা ফেলা নিয়ে ঝগড়া, নিহত ছোট ভাই

দিনাজপুরের বিরামপুরে বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ৬ অক্টোবর বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জানান, সোমবার ৫ অক্টোবর রাত ৮টার দিকে বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাইয়ের হাতে থাকা লাঠির আঘাতে মুকুল হোসেন গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালেই মুকুল হোসেনের মৃত্যু হয়।
অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

বিরামপুরে ময়লা ফেলা নিয়ে ঝগড়া, নিহত ছোট ভাই

আপডেট টাইম : ০২:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬