সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং তেল পরিবহনের খরচ কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বিবেচনায় নিচ্ছেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে হয়েছে ৯৪ দশমিক ০৭ ডলার।

এর আগের দিন সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলার ইরানি ঘোষণার পর ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত অস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।

গত ১০ দিনে ওই জলপথের আশপাশে হামলা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে কঠোর করা নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

আর্সেনালের মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ ক্যারাগার

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমল তেলের দাম

আপডেট টাইম : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬