সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিটির কার্যকরী সভাপতি একরামুল হক গাজী লিটনের সভাপতিত্বে ৩ মে সকাল ১০ টায়- শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী, উপদেষ্টা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ওয়াজেদ রানা, রাজিবুল আহসান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ^ মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের জন্য নিরাপত্তা আইন-এর পাশাপাশি সর্বোচ্চ চেষ্টায় উপজেলা পর্যায়ের সংবাদযোদ্ধাদের জন্য নূন্যতম ৩ হাজার, জেলা পর্যায়ের জন্য নূন্যতম ৫ হাজার এবং কেন্দ্রীয় বা পত্রিকাটির দপ্তরে কর্মরতদের জন্য সরকারিভাবে মাসিক ১০ হাজার টাকা ভাতা দেয়ার পাশাপাশি সার্কুলেশন ও বিজ্ঞাপন বিভাগে কর্মরতদের জন্য নূন্যতম ২ হাজার টাকা সরকারি ভাতা বরাদ্দের দাবি জানাচ্ছি। এই দাবি বাংলাদেশ প্রেস ইউনিটি গত ১৭ বছর জানিয়ে আসছে। আশা করি অন্তত এবার টনক নড়বে। বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী এসময় বলেন, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়। বাংলাদেশ প্রেস ইউনিটি অচিরেই নতুন সদস্য সংগ্রহ করবে, যাতে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন হিসেবে বাংলাদেশে সর্বাধিক সক্রিয় সংগঠন হিসেবে কাজ করতে পারে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা

আপডেট টাইম : ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬