সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সদস্যদের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর তাগিদ আল-সিসির

বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল হতে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান আল-সিসি। তিনি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রবৃদ্ধির উৎসে বৈচিত্র্য আনা, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, মানুষের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।’

গ্লোবাল সাউথ অর্থাৎ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের উন্নয়নশীল বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন মিসরের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতা প্রয়োজন। এতে উন্নয়নশীল দেশগুলো প্রযুক্তিগত পরিবর্তনের সুফল আরও বেশি নিতে পারবে।’

টেকসই উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান আল-সিসি। পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তির সুযোগ সহজ করার ওপর জোর দেন তিনি।

মিসরের অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, দেশটি বন্দর, পরিবহন করিডর ও লজিস্টিকস নেটওয়ার্কে বিনিয়োগ করছে। এসব ব্যবস্থার কেন্দ্রে রয়েছে সুয়েজ খাল, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ।

সিসি বলেন, ‘খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা, বাণিজ্য ও বিনিয়োগের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন মোকাবিলার সক্ষমতার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি সম্পর্কিত।

ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান তিনি। একই সঙ্গে যৌথ প্রকল্পে উৎসাহ দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক একীকরণ জোরদার এবং বাইরের ধাক্কায় ক্ষতির প্রভাব কমানোর ওপর গুরুত্ব দেন মিসরের প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি

One thought on “ব্রিকস সদস্যদের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর তাগিদ আল-সিসির

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সদস্যদের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর তাগিদ আল-সিসির

আপডেট টাইম : ০৪:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল হতে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান আল-সিসি। তিনি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রবৃদ্ধির উৎসে বৈচিত্র্য আনা, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, মানুষের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি।’

গ্লোবাল সাউথ অর্থাৎ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের উন্নয়নশীল বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন মিসরের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহযোগিতা প্রয়োজন। এতে উন্নয়নশীল দেশগুলো প্রযুক্তিগত পরিবর্তনের সুফল আরও বেশি নিতে পারবে।’

আরও পড়ুন: স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র হবে শক্তিশালী: রাষ্ট্রপতি