সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন। পুরোনো ছবি

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন।

বর্তমানে তিনি রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নে। শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর গ্রামে একটি পুকুরে মাচা তৈরি করে পুকরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর চিত্রধারণ করছিলেন আল-আমিনের সহযোগীরা। তবে অতিরিক্ত পেট্রল ঢালার ফলে স্বাভাবিক বড় শিখা তৈরি হলে আল-আমিন পানিতে ঝাঁপ দেন। এতে তিনি দগ্ধ হন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকৎসকরা রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।

আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, পুকুরের পানিতে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এ আগুনের লেলিহান শিখায় তার শরীরের ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

আপডেট টাইম : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫