সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

ভুয়া মেজর সেজে প্রতারণা, গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

নিজেকে সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আসাদুল ইসলাম নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের ক্যাফে কলম্বিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানা পুলিশ ও পাবনার সাঁথিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গুলশান থানা পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম একসময় সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তার চাকরি চলে যায়। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে। তার বাবার নাম আবুল মজিদ মোল্লা।

চাকরিচ্যুত হওয়ার পর থেকেই আসাদুল নিজেকে সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) কর্মরত বলেও দাবি করতেন।

পুলিশ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে প্রচার করতেন আসাদুল। এই পরিচয় ব্যবহার করে চাকরি, বদলি ও পদোন্নতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

এমনকি মেজর পরিচয়ে সচিবালয়ে যাতায়াত করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও প্রতারণার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, আসাদুলের বিরুদ্ধে পাবনার সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বুধবার রাতে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারক আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ভয়ংকর প্রতারক। তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাকে পাবনায় আনা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

ভুয়া মেজর সেজে প্রতারণা, গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

আপডেট টাইম : ০১:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬