সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নতুন দায়িত্বে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান Logo সাইবার নিরাপত্তায় নতুন শক্তিশালী সংস্থা গড়ছে দক্ষিণ কোরিয়া Logo রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর বঙ্গভবনে গমন Logo চতুর্থ দিনেও থামেনি শ্রমিক বিক্ষোভ, উত্তাল সাভার-আশুলিয়া Logo বিয়ে নিয়ে জটিলতার পরদিন গাছে মিলল কলেজছাত্রীর মরদেহ Logo আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন বৈঠকের উদ্যোগ যুক্তরাষ্ট্রের Logo কর্মক্ষম মানুষের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ Logo গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: প্রধানমন্ত্রী Logo শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছায় কারিনার বিশেষ বার্তা Logo এভারেস্টে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় পর্যটক

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাংবাদিকদের সঙ্গে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূল্লী থানার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভূল্লী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ভূল্লী থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা ও অপরাধের চিত্র প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন।

মতবিনিময় সভায় ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ (মামুন) বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা আমাদের দায়িত্ব। একই সঙ্গে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূল্লী থানার সেকেন্ড অফিসার (এসআই) রাশেদুজ্জামান, ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি মো. আব্দুল্লাহ হক, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু রানা ও মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আসিফ কামাল, অর্থ সম্পাদক মো. বেলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম, ক্রীড়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান এবং কার্যনির্বাহী সদস্য মো. নাজিমুল ইসলাম ও মো. সুয়েল রানা।

সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

আপডেট টাইম : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬