সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভোটকেন্দ্রে জন্ম নবজাতক খালেদা, ওজন কম হওয়ায় বিশেষ চিকিৎসা পরামর্শ

রায়গঞ্জে ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রেই জন্ম নেয় নবজাতক খালেদা। জন্মের পর শিশুটির ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে বিশেষ পরিচর্যা হিসেবে ক্যাংগারু মাদার কেয়ার (কেএমসি) দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জন্মের পর শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কম ওজনের কারণে বাড়তি যত্ন প্রয়োজন। এ অবস্থায় মা ও শিশুর সরাসরি শারীরিক সংস্পর্শ বজায় রেখে ক্যাংগারু মাদার কেয়ার পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে, যা নবজাতকের দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে ডা. ফারিহা তাসনিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  রায়গঞ্জ বলেন, “কম ওজনের নবজাতকদের জন্য ক্যাংগারু মাদার কেয়ার অত্যন্ত কার্যকর। এতে শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, দ্রুত ওজন বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি কমে।” তিনি নবজাতকের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং পরিবারকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
চিকিৎসকদের আশা, নিয়মিত পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতক খালেদা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংসারিক কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন ভোট দিতে যান বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট প্রদান শেষে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হলে উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার, বিষয়টি জেনে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে মা ও শিশুর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পরবর্তীতে জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
মানবিক সহায়তা ও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এখন সুস্থতার পথেই এগোচ্ছে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া ছোট্ট খালেদা—এমনটাই আশা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভোটকেন্দ্রে জন্ম নবজাতক খালেদা, ওজন কম হওয়ায় বিশেষ চিকিৎসা পরামর্শ

আপডেট টাইম : ০৪:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬