সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন মিন অং হ্লাইং

মিয়ানমারের অভ্যুত্থানের নেতা জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শপথ নেওয়ার পর দেশটির রাজধানী নেপিডোতে দেওয়া ভাষণে তিনি বলেন, মিয়ানমার গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে তিনি স্বীকার করেন, তার সরকারকে এখনো অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

গত সপ্তাহে সামরিকপন্থী সংসদে ভূমিধস বিজয়ের পর মিন অং হ্লাইং সর্বোচ্চ পদে নির্বাচিত হন। এই পদে মোট তিনজন প্রার্থী ছিলেন।

তাদের মধ্যে তিনি নির্বাচিত হন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুইজন উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা দখল করে তাকে গ্রেপ্তার করেন।

এর পরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এবং মিয়ানমার চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে। অভ্যুত্থানের পর দেশজুড়ে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে এবং সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে। এর জবাবে সেনাবাহিনী কঠোর দমন-পীড়ন চালায়। ফলে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান থেকে মিয়ানমার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিন অং হ্লাইং বলেন, তারা আসিয়ানসহ আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে চান এবং স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবেশী চীন, ভারত ও থাইল্যান্ডসহ ২০ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মিয়ানমারের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন মিন অং হ্লাইং

আপডেট টাইম : ০৪:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬