সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জের ৩ এলাকা থেকে আ.লীগ সন্দেহে ৩১ জন আটক, ৩ মাইক্রোবাস জব্দ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও জেলা সদরের দুটি এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৩১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে শ্রীনগর ও মুন্সিগঞ্জ সদর উপজেলার তিনটি এলাকায় পৃথকভাবে এসব আটকের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের অধিকাংশের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগের মিছিল হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে তথ্য দিয়েছেন বলে জানান তিনি। পরে মঙ্গলবার দুপুরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া এলাকা থেকে ১১ জন এবং নয়াগাঁও এলাকা থেকে ১০ জনকে দুটি মাইক্রোবাসসহ আটক করা হয়।

পরে মঙ্গলবার দুপুরে আটক ২১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জের ৩ এলাকা থেকে আ.লীগ সন্দেহে ৩১ জন আটক, ৩ মাইক্রোবাস জব্দ

আপডেট টাইম : ০৭:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬