সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুন্সিগঞ্জে কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুল্লাহ আল ইসমাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাম গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হোগলাকান্দী গ্রামের ১৩ বছর বয়সী ওই কিশোরীর আপত্তিকর ভিডিও ধারণ করেন ইসমাম। পরে ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে বারবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) রাতে কিশোরীর পরিবার গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল অভিযানে নামে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার ভোরে সোনারগাঁওয়ের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ইসমামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযোগ পাওয়ার প্রায় ১০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তদন্তের স্বার্থে ভুক্তভোগী কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬