সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সম্রাট গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় চিহ্নিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সম্রাট হালদারকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।
সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃত সম্রাটের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন এবং ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় মারাত্মক অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১টি রামদা, ৫টি চাপাতি, ১৮টি ছুরি, ১টি হকি স্টিক, ১টি বেসবল স্টিক, ১টি লোহার স্প্রিং, ১টি চেইন স্টিক, ১টি মোটরসাইকেল চেইন ও ডিস্কসহ আরও বেশ কিছু সরঞ্জাম। এছাড়া কিছু অজ্ঞাত মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে, যা শনাক্তে পুলিশ কাজ করছে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সম্রাট হালদার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই অঞ্চলের একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে আটককৃত সন্ত্রাসী সম্রাট ও উদ্ধারকৃত সব সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গিবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সম্রাট গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬