সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামে এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলের শেষ দিকে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত নাইনুল ইসলাম উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পশুসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই একটি মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন নাইনুল ইসলাম। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, ভূরুঙ্গামারী থানা-পুলিশ, গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ভূরুঙ্গামারী উপজেলায় এর আগেও অসুস্থ বা মৃত গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। গত বছরও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া যায়। সে সময় কসাইকে জরিমানা না করে মাংস বিক্রি বন্ধ করে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছিল।

ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে নির্যাতনের অভিযোগে মোজাম্মেল ও সাইফুল নামে দুই কসাইয়ের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত গরুর মাংস মানুষের খাদ্য হিসেবে বিক্রির ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১১ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬