সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আজ রবিবার (১৪ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এদেশের শিক্ষক, সাংবাদিক, ডাক্তারসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করে, যা এই দেশের জন্য অপূরণীয় ক্ষতি। শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা লালন ও প্রদর্শন বাংলাদেশের সকল নাগরিকের পবিত্র দায়িত্ব।” শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় উপাচার্য মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলামসহ সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যা ৬:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট টাইম : ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫