সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

যমুনায় গ্যাস বেলুন পরিকল্পনা ভেস্তে গেল, গ্রেপ্তার ২৫

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • 54

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) থেকে রোববার (৯ নভেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেপ্তারদের ফোনে এসব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এ ছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল।’

তিনি আরও বলেন, ‘ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন, রমনা বিভাগ তিনজন, ডিবি সাইবার বিভাগ দুজন, মতিঝিল বিভাগ চারজন, ওয়ারী বিভাগ পাঁচজন, উত্তরা বিভাগ দুজন, তেজগাঁও বিভাগ দুজন, লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ ও অন্য বার্তা আদান-প্রদানকারী অ্যাপে বেলুন উড়ানোসংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে। বেলুনে কী লেখা থাকবে, সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান-প্রদান করেছে একে-অন্যের সঙ্গে। হোয়াটসঅ্যাপে দেওয়া বার্তায়, কোথা থেকে, কীভাবে বেলুন, গ্যাস সংগ্রহ করা যাবে সেগুলো বলা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

যমুনায় গ্যাস বেলুন পরিকল্পনা ভেস্তে গেল, গ্রেপ্তার ২৫

আপডেট টাইম : ০৭:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫