মোঃ শিবলী নোমান
আল্লাহ তুমি রহমতের
দুয়ার খুলে দাও।
রমজান মাসের ইবাদত
কবুল করে নাও
হাত তুলে দোয়া করি
আমরা তোমার তরে।
আমাদের এই প্রার্থনা
দিওনা তুমি ফিরে।
তোমার দয়া তোমার করুণা
আমরা সবাই চাই।
রমজান মাসের উছিলা করে
আমরা যেন পাই।
রমজান মাসে রহমত নাকি
বৃষ্টির মত ঝরে।
এই রমজানের রহমত তুমি
দিও মোদের তরে।
প্রভু মোদের ঈমানী শক্তি
তুমি বাড়িয়ে দিও।
রোজার মাসের সব ইবাদত
কবুল করে নিও।
কায়মনে দীল থেকে মোরা
শুধুই তোমায় ডাকি।
রহমতের আশায় তোমার পানে
শুধুই চেয়ে থাকি।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















