সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর কাঁঠালবাগানে ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়িকে হত্যা

ফাইল ছবি

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে কাঁঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফারজানা আক্তার (২১) এবং তার মা ফিরোজা বেগম (৩৪)। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে শিপন নামে এক যুবক তার স্ত্রী ফারজানা আক্তার ও শাশুড়ি ফিরোজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘাতককে আটক করে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিপন পুলিশ হেফাজতে আছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ফারজানা আক্তারের বাবা এবং ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে জানতে পারেন কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাইয়ের সঙ্গে মেয়ে এবং শাশুড়ির ঝগড়াঝাঁটি হচ্ছে। নয়টার দিকে বাসায় পৌঁছে দেখেন রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে তার মেয়ে ফারজানা। আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন তার স্ত্রী ফিরোজা বেগম। তখন তিনি মেয়ে ফারজানার মরদেহ রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর কাঁঠালবাগানে ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়িকে হত্যা

আপডেট টাইম : ১২:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬