সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানী থেকে আ.লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এবং চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। একই দিন ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আতিয়ার রহমান হাবুকে আটক করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আতাউল হক দোলন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করে গুলশান ডিবি পুলিশ।

আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকা চুয়াডাঙ্গার দর্শনা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান আতিয়ার রহমান হাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানী থেকে আ.লীগের সাবেক এমপি ও মেয়র গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬