সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

রাজার বেশে প্রিয় শিক্ষকের রাজকীয় বিদায়!

রাজার বেশে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় নিলেন সকলের প্রিয় মানুষ গড়ার কারিগরখ্যত হক মাস্টার। ৮৭ সালে শিক্ষকতার পেশায় আসা আব্দুল হক দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকজীবনের ইতি টানলেন আবেগঘন এক পরিবেশের মধ্য দিয়ে। আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক প্রাক্তন  শিক্ষার্থীদের উদ্যোগে প্রিয় শিক্ষকের বিদায়টা স্মরণ করে রাখেন শিক্ষা গুরুর মর্যাদা দিয়ে।  মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের  আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও  আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হক মাস্টারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি)  সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও শাহ শের আলী গ্রুপের ব্যবস্থাপন পরিচালক ড. আব্দুল মান্নান সরকার।
সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ এর  সভাপতিত্বে এসময় উপস্থিত সকলে অশ্রুশিক্ত ও আবেগ আপ্লূত হয়ে আব্দুল হক এর শিক্ষকতার ক্যারিয়ারের সার্বিক চিত্র তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন
 বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সহকর্মী, শিক্ষক,  শিক্ষার্থী অভিভাবকগণ। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেন। সংবর্ধনা শেষে দু হাত প্রসারিত করে সকলের ভালোবাসায় শিক্ত হক মাস্টার   ফুলে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে ৩৮ বছরের কর্মময় প্রিয় প্রাঙ্গণ ছেড়ে চলে যান তিনি।  এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এসময় প্রধান অতিথি ড. আব্দুল মান্নান সরকার শিক্ষকের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় মোড়ানো বিদায়ে মুগ্ধ হয়ে বলেন, রাজার মতো রাজকীয় বেশে এই প্রথম কোন শিক্ষকের বিদায়ে সাক্ষী  হতে পেরে আনন্দিত। শিক্ষকের এমন রাজকীয় বিদায় অন্যানদের উৎসাহী করবে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

রাজার বেশে প্রিয় শিক্ষকের রাজকীয় বিদায়!

আপডেট টাইম : ০৭:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬