সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ১১ জন

গ্রেপ্তারকৃতরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ও বিজিবির বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, পাসপোর্ট আইনের মামলার আসামি, চুরি মামলার আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে থানা-পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ও রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে অভিযান চালান উপপরিদর্শক রূপম কুমার সরকার। এ সময় চার কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাসহ রফিকুল ইসলাম (৪৫) ও জীবন (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।

এছাড়া একই দিন ভারতের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজবির হাতে আটক হন কুমিল্লা নগরের বাসিন্দা শিবলী (২৯) ও মেহেদী হাসান টিটু (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ২২ হাজার টাকা, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে রোববার এক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি ও মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সুলতান আহাম্মেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে চুরি মামলার পলাতক আসামি বায়জিদকে (২৩) গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি শ্যামল খাঁন (৪৬) ও রাজিব মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ইউসুফ (২১), সোহাগ (১৮) ও রিফাত সরকার (২৬) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ১১ জন

আপডেট টাইম : ১১:০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬