সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাতের আঁধারে কবর থেকে চুরি ৭টি কঙ্কাল!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 64

জনতার কন্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত রাতে কে বা কারা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনরাও।

শুক্রবার (২২ আগষ্ট) ভোরে উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা যৌথ কবরস্থান এ ঘটনা ঘটে। মুসুল্লিরা কবর জিয়ারতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উল্লাপাড়া থানা পুলিশ।

চুরি  যাওয়া কঙ্কালগুলোর মধ্যে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল,মৃত হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার,মৃত রহমত সরকার,মৃত সানোয়ার শেখ,ও একই গ্রামের নুরুর আম্মা যার নামটি জানা যায়নি।

স্থানীয়রা জানান, নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামবাসীর যৌথ কবরস্থানটিতে প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে জিয়ারত করতে যান মুসল্লিরা। শুক্রবার ভোরে কবর জিয়ারতে গিয়ে একাধারে সাতটি কবরে মাটি খোঁড়া দেখতে পান। এক পর্যায়ে খোড়া কবর গুলোতে উঁকি দিয়ে দেখেন ভেতরে কোন কঙ্কাল নেই। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

মৃত হারুনুর রশিদের ছেলে লিটন হোসেন বলেন,সকালে নামাজ শেষ করে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এছাড়াও আবার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিলো। সেই নেট কেটে কবর থেকে আমার বাবার কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কঙ্কাল গুলো কেউ নিয়ে গেছে নাকি চুরি হয়েছে বিষয়টি বোঝা যাচ্ছে না। আমরা অনুসন্ধান করে দেখে আইনগত ব্যবস্থা নেব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাতের আঁধারে কবর থেকে চুরি ৭টি কঙ্কাল!

আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫