সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 40

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ১৬ জানুয়ারি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে আগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৪ অক্টোবর) এ বছরের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে কালবেলা। এ বছরের কমিটিতেও তারা থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে।

ভর্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত একাধিক শিক্ষক জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এ তিন তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কোন তারিখে হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এ তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৮:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫