সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর জানাজা সম্পন্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলী (৪৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আশরাফ আলী। উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের তেলিজানা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আ. রাজ্জাক রানা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলীর জানাজা সম্পন্ন

আপডেট টাইম : ০৮:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬