ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। আজারবাইজানের বাকুকে ই-স্তর সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়েছে আফ্রিকার দেশ গ্যাবনকে। সেমিফাইনালে গ্যাবনকে হারানো ১-০ গোলে জয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল।
ম্যাচের প্রথম দশ মিনিটে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করলেও তা গোলে রুপান্তর করতে পারেনি। গ্যাবনও কয়েকটি আক্রমণ করলেও তা বাংলাদেশের ডিফেন্ডারদের ফাঁকি দেয়ার জন্য যথেষ্ট ছিল না। ১৪ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। রাইট উইং দিয়ে আক্রমণে জোরালো শটের পর ফিরতি বলে হেডে গোল করেন রাতুল। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ ১৮ মিনিটের সময় আরও একটি সুযোগ পেয়েছিল। লেফট উইং দিয়ে ওয়ান টু ওয়ান আক্রমণে গ্যাবন গোলকিপার উপরে উঠে আসলেও সেই বল বাইরে মারে বাংলাদেশের খেলোয়াড়। প্রথমার্ধে গ্যাবন তেমন সুযোগ তৈরি করতে পারেনি। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও বাংলাদেশের আক্রমণের আধিক্য ছিল। তবে জালের দেখা পাচ্ছিলো না কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। ৩৩ মিনিটে একটি ভালো সুযোগ আসলেও সেটি গোলে রুপান্তর করতে পারেনি বাংলাদেশ। পরে ওই ১-০ গোলের জয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ দল।
প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিমের দল। বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে জেতে, হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায়। কোয়ার্টারে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিতে উঠে বাংলাদেশ।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























