সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

রায়গঞ্জে গভীর রাতে অটোরিকশায় আগুন !

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বাড়ির উঠানে রাখা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মো. মনিরুল ইসলাম (৪০) শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে ভাড়া বহন শেষে রাতে বাড়িতে ফেরেন। পরে তিনি অটোরিকশাটি বাড়ির উঠানে রেখে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে অটোরিকশাটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত অটোরিকশাচালক মনিরুল ইসলাম চকনুর গ্রামের মো. আজাহার আলীর ছেলে। পেশায় অটোরিকশাচালক মনিরুল এ যানটি চালিয়েই সংসার চালান।
মনিরুল ইসলাম বলেন, ‘আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার এই ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই।’
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় অটোরিকশাচালকের আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

রায়গঞ্জে গভীর রাতে অটোরিকশায় আগুন !

আপডেট টাইম : ০১:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬