সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে নও মুসলিম মুকুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 106

প্রধান প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জে নও মুসলিম বৃদ্ধ মুকুলের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও সৎ ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

মুকুল ঘুরকা গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় ২০/২২ বছর আগে মুসলিম ধর্ম গ্রহণ করে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে গোলকজানকে বিয়ে করেন তিনি। গোলকজানের আগের স্বামী শাহাদত হোসেনের পক্ষের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নিজে কোন সন্তান না নিয়ে স্ত্রীর আগপক্ষের ছেলে মেয়েকে নিজের সন্তান হিসেবে প্রতিপালন করেছেন মুকুল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মুকুলের মৃত্যুর বিষয়ে মাইকিং করা হয়। জানাযার আগে মরদেহ গোসল করানোর সময় গলায় দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরিবারের দাবী মুকুল একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রী গোলকজানকে ও আগপক্ষের ছেলে আলমগীরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। মুকুল গোলকজানকে দুই সন্তানসহই বিয়ে করেন। ওই সন্তানদের মানুষ করার জন্য আর সন্তান নেননি। তারাও বাবা হিসেবে সকল কাগজপত্রে মুকুলের নামই লিখেছেন।

তিনি বলেন, নিহতের গলায় দাগা রয়েছে, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্নও আছে।  ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে নও মুসলিম মুকুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

আপডেট টাইম : ১২:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫