সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান Logo তিন যুগেও নির্মিত হয়নি সেতু, প্রতিশ্রুতির ভারে নুয়ে পড়েছে সাহেবের চরবাসী Logo হোসেনপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, চিকিৎসায় প্রস্তুত হাসপাতাল Logo টেন্ডার ছাড়াই ভবন নির্মাণ শুরু চেয়ারম্যানের, বন্ধ করলেন ইউএনও Logo ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’, বিএনপি নেতাকে হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল সভাপতির Logo নওগাঁ কারা হেফাজতে থাকা বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু Logo ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন Logo থাপ্পড়কাণ্ডে শাহজালাল রুমিকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ Logo জাজিরায় মৃত্যুর দুই মাস পরের দলিলে জমি দাবি, বিরোধে দুই পক্ষ Logo ৭ নভেম্বর ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের উপজেলার হাঙ্গুভাঙ্গা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় রায়পুরা উপজেলার হাঙ্গুভাঙ্গা রেলস্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত ওই যুবক অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা চার মাস শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার ওসি রাকিবুল হাসান

রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬