সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি রাব্বানীর

বক্তব্য রাখছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি এবং স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির দায়িত্বশীল ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বক্তব্যের উদ্দেশ্য যা-ই হোক, ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে জনমনে উদ্বেগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিবৃতির মাধ্যমে ‘গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’- রাষ্ট্রপতি এবং মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’- স্থানীয় সরকারমন্ত্রীর আব্দুল মঈন খানের এমন বক্তব্যের প্রতিবাদ জানান মুহিউদ্দিন রাব্বানী।

তিনি বলেন, ইসলামের মৌলিক আকিদা হলো, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি এক ও অদ্বিতীয়; সমগ্র সৃষ্টি তারই মুখাপেক্ষী। তাই মুসলমানদের তাওহিদি আকিদার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

মাওলানা রাব্বানী বলেন, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার রক্ষা করা জরুরি। তবে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের আকিদার সঙ্গে এক করে দেখা এক বিষয় নয়। প্রকৃত ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে- ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র্য উপেক্ষা করে নয়।

উল্লেখ্য, বিবৃতিতে দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে দায়িত্বশীল বক্তব্য প্রদানের অনুরোধ জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি রাব্বানীর

আপডেট টাইম : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬