সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাসিক প্রশাসকের হস্তক্ষেপে সড়ক উন্মুক্তের উদ্যোগ: ঠিকাদারকে ৭ দিনের আল্টিমেটাম

রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকিতে মাঠে নেমেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনে গিয়ে তিনি গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজে ধীরগতি ও জনভোগান্তির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান এবং সেখান থেকে নিউমার্কেট পর্যন্ত বিভিন্ন অংশে চলমান কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় শালবাগান কাঁচাবাজার নির্মাণ প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, নির্মাণ কাজের কারণে সড়কের একটি অংশ দখল করে রাখা হয়েছে এবং সেখানে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালামাল ও ভারী যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে, যার ফলে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসক সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন—আগামী সাত দিনের মধ্যে সড়ক থেকে সকল মালামাল সরিয়ে জনসাধারণের জন্য পথ উন্মুক্ত করতে হবে।
তিনি আরও নির্দেশ দেন, ফ্লাইওভারসহ অন্যান্য অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে হবে, যাতে নগরবাসীর ভোগান্তি কমে আসে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক বলেন, নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে স্বল্পমেয়াদি (৩০ দিন) ও মধ্যমেয়াদি (৯০ দিন) পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সড়ক দখল করে মালামাল ফেলে রাখার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুত এসব অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
নগরীর সৌন্দর্য্যবর্ধনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রশাসক। পাশাপাশি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন প্রশাসক, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাসিক প্রশাসকের হস্তক্ষেপে সড়ক উন্মুক্তের উদ্যোগ: ঠিকাদারকে ৭ দিনের আল্টিমেটাম

আপডেট টাইম : ০৭:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬