সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“রেখো সবাই মনে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 52
 মোঃ শিবলী নোমান 
নদীর ধারে সূর্যাস্তের দৃশ্য
      দেখেছি সেই কবে।
দিন শেষে ক্লান্ত হয়ে
      সূর্যটাও যায় ডুবে।
সময় শেষ হয়ে গেলে
     কেউ থাকেনা ভবে।
প্রকৃতির কিন্তু এটাই নিয়ম
      জেনে রেখো তবে।
প্রতিটি জীবনের কিন্তু এক
      জীবনে শক্তি আছে।
জীবনে শক্তির শেষ হলে
       ফিরবে বিধাতার কাছে।
পালা ক্রমে এমন করে
       সবাই চলে যাবে।
 শুন্য এই  পৃথিবী তখন
        একা পড়ে রবে।
মহাশক্তিশালী আল্লাহর বিচার
       যেদিন শুরু হবে।
বিচারের দিনে সবাই তখন
       জীবন ফিরে পাবে।
ভয়াবহ এক পরিস্থিতি হবে
       সেই বিচারের দিনে।
ভুলনা সেই বিচারের দিনকে
        রেখো সবাই মনে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“রেখো সবাই মনে”

আপডেট টাইম : ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
 মোঃ শিবলী নোমান 
নদীর ধারে সূর্যাস্তের দৃশ্য
      দেখেছি সেই কবে।
দিন শেষে ক্লান্ত হয়ে
      সূর্যটাও যায় ডুবে।
সময় শেষ হয়ে গেলে
     কেউ থাকেনা ভবে।
প্রকৃতির কিন্তু এটাই নিয়ম
      জেনে রেখো তবে।
প্রতিটি জীবনের কিন্তু এক
      জীবনে শক্তি আছে।
জীবনে শক্তির শেষ হলে
       ফিরবে বিধাতার কাছে।
পালা ক্রমে এমন করে
       সবাই চলে যাবে।
 শুন্য এই  পৃথিবী তখন
        একা পড়ে রবে।
মহাশক্তিশালী আল্লাহর বিচার
       যেদিন শুরু হবে।
বিচারের দিনে সবাই তখন
       জীবন ফিরে পাবে।
ভয়াবহ এক পরিস্থিতি হবে
       সেই বিচারের দিনে।
ভুলনা সেই বিচারের দিনকে
        রেখো সবাই মনে।