সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসি উইমেন’স ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা।

ব্রিজবেনে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন এই দুজন। শেষ ম্যাচে শারমিন করেন ৯৩ বলে ৫০ রান, স্বর্ণা ৭১ বলে ৫৪। বাংলাদেশ যদিও ৯ উইকেটে ম্যাচ হেরে সিরিজ হারে ৩-০ ব্যবধানে।

মঙ্গলবার আইসিসির প্রকাশিত নারী ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন শারমিন। স্বর্ণা এগিয়েছেন ১৬ ধাপ, আছেন যৌথভাবে ৮৬তম স্থানে।

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি (৬৫) ও অ্যানাবেল সাদারল্যান্ডের (৭৪) অপরাজিত ফিফটির প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে। চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে আছেন সাদারল্যান্ড, এক ধাপ এগিয়ে নবম স্থানে পেরি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ও অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনারও শীর্ষস্থান ধরে রেখেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে শারমিন ও স্বর্ণার উন্নতি

আপডেট টাইম : ০৯:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬