সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদর, নড়িয়া ও জাজিরাসহ জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি গবেষণা ও জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত নতুন স্থানটি ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্টদের যাতায়াত এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই কোনো নির্দিষ্ট এলাকার স্বার্থ বিবেচনা না করে পুরো জেলার যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করতে হবে।

মানববন্ধনে ‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মাহমুদ জিতু বলেন, শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে যখন আলোচনা হয়েছিল, তখন শরীয়তপুর সদরসংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানটি নির্ধারণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, ইদানীং আমরা শুনতে পাচ্ছি, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেখানে হলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। আমরা চাই, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠা করা হোক।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬