সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সদর, নড়িয়া ও জাজিরাসহ জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, “শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আলোচনার সময় শরীয়তপুর সদরসংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানটি নির্ধারণ করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “ইদানীং আমরা শুনতে পাচ্ছি, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। আমরা চাই, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠা করা হোক।”

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

আপডেট টাইম : ০২:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬