সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনায় সেতু নির্মাণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেড। জাপান-বাংলাদেশ অষ্টম প্ল্যাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানটি এ আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল।

এ সময় সেতু নির্মাণের সম্ভাব্যতা, কারিগরি বিষয় এবং প্রকল্পে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক ও ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ তোজি নিশিদা। বৈঠকের শুরুতে সেতু বিভাগের সচিব প্রতিনিধিদলকে স্বাগত জানান। পরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলমান বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

বৈঠকে সেতু বিভাগের সচিব বলেন, দেশের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় নদীগুলোর ওপর সেতু নির্মাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। তারা বলেন, জাপানে বিভিন্ন জটিল ও বড় নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে জাপানের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা কাজে লাগাতে তারা আগ্রহী।

বৈঠকে প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে বিনিয়োগের শর্ত, অর্থায়ন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উল্লেখ করে একটি সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিতে জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের অনুরোধ করা হয়।

সেতু বিভাগ জানিয়েছে, প্রস্তাব পাওয়ার পর দেশের প্রচলিত আইন, বিধি ও নীতিমালা অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনায় সেতু নির্মাণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৬:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেড। জাপান-বাংলাদেশ অষ্টম প্ল্যাটফর্ম মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানটি এ আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল।

এ সময় সেতু নির্মাণের সম্ভাব্যতা, কারিগরি বিষয় এবং প্রকল্পে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির