সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের দ্বারিয়াপুর এলাকায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম. এ. মুহিত। তিনি আগামী নির্বাচনে ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করা হবে জনগণের সার্বিক সিদ্ধান্ত।
স্থানীয় নেতৃবৃন্দ দ্বারিয়াপুরের জনগণের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও আগামীর করণীয় বিষয়ে আলোচনা করেন। উঠান বৈঠক ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ বিএনপির মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

মেহেদী হাসান ( শাহজাদপুর, সিরাজগঞ্জ) প্রতিনিধি: জনতার কন্ঠ.কম 




















One thought on “শাহজাদপুরে ডক্টর এম.এ.মুহিতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত”