সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শাহজাদপুর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর)  উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রবি না বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং শাহজাদপুর থানা থেকে এসআই মো. মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিবগণ সভায় অংশ নেন।
সভায় ইউএনও মো. কামরুজ্জামান বলেন, শাহজাদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল হলেও আরও সতর্ক থাকতে হবে। প্রতিটি ইউনিয়নের জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গ্রামে-গঞ্জে চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও ভূমিকা রাখতে হবে।

সভায় মাদক প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ও শীতকালীন পরিবেশগত ঝুঁকি মোকাবিলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শাহজাদপুর আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫