সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শীতের আগমনে বাজারে এসেছে নতুন খেঁজুর গুড়

সিরাজগঞ্জের তাড়াশ অঞ্চলের প্রতিটি হাটে-বাজারে চলে এসেছে এ বছরের খেঁজুর ও আখের নতুন গুড়। প্রতিবছর এইসময়ে রাজশাহী,চাঁপাই, নাটোর,বনপাড়া এলাকায় শুরু হয় খেঁজুরের রস আহরণ ও গুড় তৈরির মৌসুম। রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করে পাতা হয় মাটির হাঁড়ি। সারা রাত ধরে ফোঁটা ফোঁটা রস জমে হাঁড়িতে। সকালে সেই রস নিয়ে শুরু হয় গুড় তৈরির ব্যস্ততা। বড় চুলায় ফুটন্ত রসের ঘ্রাণে তখন মিষ্টি হয়ে ওঠে ঐ এলাকার পুরো গ্রাম।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম। তাড়াশ বাজারের গুড় ব্যবসায়ী রহমান,জহুরুল ইসলাম তালুকদার জনতার কন্ঠ প্রতিনিধিকে জানান,আমরা সাধারণতো সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবার হাটবারের আগেরদিন সন্ধ্যায় রাজশাহীর ঝলমলিয়া এবং নাটোরের বনপাড়া পাইকারি বাজার থেকে মিনি ট্রাকে এসব গুড় কিনে এনে পড়সা সাজিয়ে বিক্রি করি।

এবছরের নতুন খেঁজুর ও আখের গুড় বাজারে আসাতে মানুষ কেনা শুরু করেছে। তবে বর্তমান চাহিদা একটু কম থাকায় আমরা কমদামে গুড় কিনতে পারছি। শীত বাড়ার সাথে সাথে গুড়ের বাজারের চাহিদা বাড়তে থাকে, তখন দামও বাড়তে থাকে। বর্তমান খেঁজুর গুড় ২শ থেকে ২৫০টাকা,আখের গুড় ১শ থেকে ১৫০ টাকায় বিক্রি করছি।

গুড় কিনতে আসা হাফিজা সুলতানা জানান, বাজারে নতুন গুড় এসেছে তাই কিনতে আসলাম। নতুন গুড় দিয়ে সিজনাল ফল জলপাই এর আচার তৈরি করব। যা সংরক্ষণ করে সারাবছর খেতে পারব এবং বাড়িতে মেহমান আসলে তাদেরকে নতুন গুড় দিয়ে পিঠা ও পায়েস তৈরি করে আপ্যায়ন করব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শীতের আগমনে বাজারে এসেছে নতুন খেঁজুর গুড়

আপডেট টাইম : ১১:২০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫