সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

শুধু তোকেই বুঝি

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 

ওই আকাশের নীলের মাঝে
       আমি তোকে খুঁজি।
নীল আকাশ বলতে আমি
        শুধু তোকেই বুঝি।
মেঘমুক্ত সেই নীল আকাশ
       সবার ভালো লাগে।
নীল আকাশের মাঝে যেন
        তার মুখটি  জাগে।
নীল আকাশের মাঝে তাই
     আমি তাকিয়ে থাকি।
সে যে আমার নীল আকাশের
      উড়ন্ত সাদা পাখি।
নীলের মাঝে সেই পাখিকে
      যখন চেয়ে দেখি।
অপলক দৃষ্টিতে দেখে শুধু
      আমার দুটি আঁখি।
তাকে নিয়ে নীলের মাঝে
       ঘুরতে ইচ্ছে করে।
ডানা থাকলে যেতাম আমি
      ওই আকাশের তরে।
স্বপ্নগুলো ওই আকাশে
      নীলের মাঝে ভাসে।
স্বপ্ন ভরা নীলের মাঝে
       তার মুখটি হাসে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শুধু তোকেই বুঝি

আপডেট টাইম : ০৬:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান 

ওই আকাশের নীলের মাঝে
       আমি তোকে খুঁজি।
নীল আকাশ বলতে আমি
        শুধু তোকেই বুঝি।
মেঘমুক্ত সেই নীল আকাশ
       সবার ভালো লাগে।
নীল আকাশের মাঝে যেন
        তার মুখটি  জাগে।
নীল আকাশের মাঝে তাই
     আমি তাকিয়ে থাকি।
সে যে আমার নীল আকাশের
      উড়ন্ত সাদা পাখি।
নীলের মাঝে সেই পাখিকে
      যখন চেয়ে দেখি।
অপলক দৃষ্টিতে দেখে শুধু
      আমার দুটি আঁখি।
তাকে নিয়ে নীলের মাঝে
       ঘুরতে ইচ্ছে করে।
ডানা থাকলে যেতাম আমি
      ওই আকাশের তরে।
স্বপ্নগুলো ওই আকাশে
      নীলের মাঝে ভাসে।
স্বপ্ন ভরা নীলের মাঝে
       তার মুখটি হাসে।