সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“শূন্য থেকে যাবে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • 38

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 

খাঁচার পাখি খাঁচা থেকে
       কবে উড়ে গেছে।
সেই থেকে খাঁচা আমার
       শূন্য পড়ে আছে।
খাঁচার দরজা খোলা পেয়ে
      উড়ে চলে গেল।
মুক্ত আকাশ পেয়ে পাখি
       ফিরে নাহি এলো।
খাঁচাটি পাখির প্রিয় হলে
      পাখি থাকতে চায়।
সুযোগ পেয়েও সেই পাখিটি
       উড়ে নাহি যায়।
খাঁচা যার না পছন্দ
      সে কি করে থাকে।
ভালোবাসা দিয়েও কিন্তু
     রাখা যায়না তাকে।
সে ছিল বনের পাখি
      বনেই থাকতে চায়।
বনের পাখি কখনো কি
      খাঁচায় শোভা পায়?
শূন্য খাঁচা এখনো কিন্তু
      পাখির কথা ভাবে।
পাখি বিনে সেই খাঁচাটি
      শূন্য থেকে যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“শূন্য থেকে যাবে”

আপডেট টাইম : ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মোঃ শিবলী নোমান 

খাঁচার পাখি খাঁচা থেকে
       কবে উড়ে গেছে।
সেই থেকে খাঁচা আমার
       শূন্য পড়ে আছে।
খাঁচার দরজা খোলা পেয়ে
      উড়ে চলে গেল।
মুক্ত আকাশ পেয়ে পাখি
       ফিরে নাহি এলো।
খাঁচাটি পাখির প্রিয় হলে
      পাখি থাকতে চায়।
সুযোগ পেয়েও সেই পাখিটি
       উড়ে নাহি যায়।
খাঁচা যার না পছন্দ
      সে কি করে থাকে।
ভালোবাসা দিয়েও কিন্তু
     রাখা যায়না তাকে।
সে ছিল বনের পাখি
      বনেই থাকতে চায়।
বনের পাখি কখনো কি
      খাঁচায় শোভা পায়?
শূন্য খাঁচা এখনো কিন্তু
      পাখির কথা ভাবে।
পাখি বিনে সেই খাঁচাটি
      শূন্য থেকে যাবে।