সিরাজগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শোবার ঘর থেকে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, আগের রাতে নিলুফা ও তাঁর স্বামীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন সকালে শোবার ঘরের বিছানায় নিলুফার মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত নিলুফা ইয়াসমিন উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দোলন গ্রামের বাসিন্দা নুর ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের নামার চর এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই নিলুফা ও আলমগীরের সংসারে পারিবারিক কলহ লেগে থাকত। গত বুধবার (২৮ অক্টোবর) রাতেও তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে জানান স্থানীয়রা।

পরে বৃহস্পতিবার সকালে শোবার ঘরের বিছানায় নিলুফার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিলুফার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

আপডেট টাইম : ০৮:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬