সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন Logo ল্যান্ডফোনে প্রেমের আলাদা আনন্দ ছিল, স্মৃতিতে কোয়েল মল্লিক Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ২৯ Logo শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo বিএনপির প্রচার কার্যক্রম জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo বিএনপির প্রচার-প্রচারণা জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  Logo ৭২০ রানেও জয়ের দেখা পেল না ভারত, নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই Logo দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন ৬ লাখ ২৭ হাজার কোটি টাকার বেশি Logo গ্রিন বায়োটেকনোলজিতে অভিযান চালিয়ে নিজেই বেকায়দায় কর্মকর্তা

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা।

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম দিনের মতো সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এদিকে সোমবার সকালেও অন্যান্য দিনের মতো শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ী এলাকায় সকাল ৮টা থেকে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে সাড়ে ১০টার দিকে কারখানা থেকে এসে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা চালায়। সোমবারও শ্রীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসআরবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রযেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হেসেন বলেন, বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েও কিছু সময় পর কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আপডেট টাইম : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬