সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীন সাংবাদিক রফিকুল আলম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
রোববার সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রফিকুল আলম খান ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি ছিলেন সাংবাদিকতায় উজ্জল নক্ষত্র।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই
রোববার (১১ জানুয়ারি) দুপুরে মারা যান প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, প্রথম আলো, আমার দেশ ও বাংলাদেশ বেতারের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন।
তিনি সদর উপজেলার ডুমুর গ্রামের বাসিন্দা। রোববার বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাযা ও ডুমুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
রফিকুল আলম খান প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় ষাটের দশকে সাংবাদিকতা পেশায় আসেন। ১৯৬৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৫৩ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, প্রথম আলো এবং আমার দেশের মতো পত্রিকায় কাজ করেছেন। এক সময় সাংবাদিকতা পেশাতে জেলার শীর্ষ স্থানে অবস্থান করেন তিনি। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















